(বৃষ্টি রানী)
মন ভরে যখন-বাংলা
ভাষায় স্বপ্ন বুনি-
অঝোরে হাসি
মায়ের মতই-সবচেয়ে দামী
এই ভাষাকে-খুব ভালবাসি ।।
লাল রক্তে-সোনার অক্ষরে
তোমার নামটি-লিখেছি বুকে-
ভাষার জন্য-করেছি লড়াই
তাইতো মরণ-হয়েছে সুখে ।।
মা মা বলে-আজও ডাকি
সেই মধুর ডাক-বাতাসে ভাসে,
কবিতার ভাষায়-গানের কথায়
হাজার কণ্ঠে-ফিরে ফিরে আসে।।
তোমার ছেলেরা-কবে গেছে মরে
তবুও তো যারা-রেখেছে স্মরণ
তোমার জন্যই-দামাল ছেলেরা
সালাম-বরকত-রফিক-জব্বার
স্মৃতি শুধু আছে-আজ তারা নাই ,
লাখো সন্তান-জন্মেছে তোমার
এ ভাষার মান-রাখবে যারাই।।
এ ভাষায় বাঁচি-এ ভাষায় মরি
এ ভাষার মোরা-করি সম্মান,
এ ভাষা যবে-হবে লাঞ্ছিত
ওরাই ভাষার-রোধিবে অপমান।।
২০ ফেব্রুয়ারি ২০১৬।

