Saturday, February 27, 2016

ভাষার কবিতা



(বৃষ্টি রানী)

মন ভরে যখন-বাংলা 
ভাষায় স্বপ্ন বুনি-
    অঝোরে হাসি
মায়ের মতই-সবচেয়ে দামী
এই ভাষাকে-খুব ভালবাসি ।।
লাল রক্তে-সোনার অক্ষরে 
 তোমার নামটি-লিখেছি বুকে-
ভাষার জন্য-করেছি লড়াই  
তাইতো মরণ-হয়েছে সুখে ।।
মা মা বলে-আজও ডাকি 
 সেই মধুর ডাক-বাতাসে ভাসে, 
কবিতার ভাষায়-গানের কথায়  
হাজার কণ্ঠে-ফিরে ফিরে আসে।।
 তোমার ছেলেরা-কবে গেছে মরে  
তবুও তো যারা-রেখেছে স্মরণ
 তোমার জন্যই-দামাল ছেলেরা 
 বারবার সইবে-সুখের মরণ ।। 
 সালাম-বরকত-রফিক-জব্বার  
স্মৃতি শুধু আছে-আজ তারা নাই ,
লাখো সন্তান-জন্মেছে তোমার 
  ভাষার মান-রাখবে যারাই।।

ভাষায় বাঁচি- ভাষায় মরি 
  ভাষার মোরা-করি সম্মান,
ভাষা যবে-হবে লাঞ্ছিত  
ওরাই ভাষার-রোধিবে অপমান।।  
২০ ফেব্রুয়ারি ২০১৬।

1 comment:



  1. কখন মাতা,ভগ্নি বা কন্যারুপে
    আস জীবনে -
    স্নেহের বাঁধনে, আদরে, সোহাগে পিতৃ ক্রোড়ে
    ফ্রক পরে পিতা সদনে,
    আল্লাদে গদগদ শুভ্র সরলা শিশু:-
    আবার তুমি উন্নত যৌবন নিয়ে
    রসে টলমল নারী
    প্রেমিকা-বিলাও প্রেম,
    সেজে মেম,

    তোমার যৌবন রসে টইটুম্বুর,
    মুচকি হাসি, স্ফিত কাশি-
    তোমার রসায়ন, বিস্ফোরণ, শরীরের পদে-পদে ।
    প্রেম রসে কর প্রেমিকের বাঞ্চা পুরণ
    প্রিয়তমা, জীবন সাথী -
    জ্বালিয়ে প্রেমের বাতি।
    সোহাগ বিলিয়ে পুর্ন রাতি,
    পতি ভজনায় দেহ কর উন্মুক্ত, দিতে পার স্বামীর মনোরঞ্জনে:
    জানে, সকল লোকে জানে।
    দশ মাস দেহে বহন কর পৃথিবীর পথে শিশু

    যেন মায়ের ক্রোড়ে ছোট যীশু--
    হ্যা,
    তুমি, তুমিই জন্মদাত্রী, জননী- মাতা
    শত রাত্রি জেগে কাটাও সন্তান লালনে, ভিজা কাথা
    তুমি শ্রেষ্ঠা
    তুমি পথদোষ্টা
    মা,মাগো- মা, আমার জন্মদাত্রী জননী
    তোমার তুলনা,
    ভুবনে হয় না,
    সকল নামের সেরা নাম:
    মা, মাগো, মা -
    এ মোর ক্ষুদ্র মনের নারী বন্দনা।

    ReplyDelete